নজরদারির নিন্দা করল রিপাবলিকানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ইলেকট্রনিক নজরদারি কার্যক্রমের আওতায় জনগণের ব্যক্তিগত তথ্য সংগ্রহের নিন্দা করেছে বিরোধী দল রিপাবলিকান পার্টি। গত শুক্রবার দলটির জাতীয় কমিটির বার্ষিক বৈঠকে এ বিষয়ে নিন্দা প্রস্তাব পাস করা হয়।
এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন মার্কিন জনগণের ফোন ও অনলাইন তৎপরতায় এনএসএর নজরদারির তথ্য ফাঁস করেন গত বছর। এরপর মার্কিন প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এর জের ধরে গত সপ্তাহে নজরদারি নিয়ন্ত্রণে কিছু বিষয়ে সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
রিপাবলিকান পার্টির নিন্দা প্রস্তাবে বলা হয়, পরোয়ানা ছাড়াই নজরদারির আওতায় জনগণের অনলাইন তৎপরতার তথ্য সংগ্রহ করা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। এর মাধ্যমে জনগণের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা হয়েছে। রয়টার্স।