নতুন আইন সন্ত্রাস দমনে প্রয়োগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ প্রত্যাখ্যান করে সৌদি আরব বলেছে, সে দেশের ভিন্নমতাবলম্বী ও গণতন্ত্রপন্থীদের দমনের লক্ষ্যে নয়, সন্ত্রাসীদের মোকাবিলায় নতুন আইন অনুমোদনের পরিকল্পনা করা হয়েছে।ব্রিটেনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নওয়াফ বিন আবদুলাজিজ এক বিবৃতিতে এ দাবি করেন। বার্তা সংস্থা এসপিএর এক খবরে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্ণনানুযায়ী, পরিকল্পিত ওই আইন সন্ত্রাসী নয়, বরং বিরোধীদের দমনে প্রয়োগ করা হবে। সংস্থাটির এ দাবি ঠিক নয়।গত শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করে, সৌদি আরবের বাদশাহ শাসনের বিরুদ্ধে ভিন্নমতাবলম্বী ও গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের দমনের লক্ষ্যে সন্ত্রাসবাদবিরোধী নতুন আইনের খসড়া করা হয়েছে। ওই আইন পাস করা হলে সন্ত্রাসীদের নয়, বরং ভিন্নমতাবলম্বী ও গণতন্ত্রপন্থীদের দমনে প্রয়োগ করা হবে।যুক্তরাষ্ট্রের মিত্র ও বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে ভিন্নমতাবলম্বীদের সহ্য করা হয় না। সেখানে কোনো রাজনৈতিক দল নেই। পার্লামেন্টের ক্ষমতাও সীমিত।দ্য ড্রাফট পেনেল ল ফর টেররিজম ক্রাইমস অ্যান্ড ফাইন্যান্স টেররিজম নামের ওই খসড়া আইন অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওই আইন অনুযায়ী সৌদি আরবের বাদশা বা ক্রাউন প্রিন্সের চারিত্র্যিক শুদ্ধতার ব্যাপারে প্রশ্ন উত্থাপনকারীদের রাষ্ট্রের ঐক্য বিনষ্টকারী হিসেবে গণ্য করা হবে। রাষ্ট্রের অবস্থান বা সুনাম ক্ষুণ্ন করার শামিল এ কাজ।এ ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সন্দেহভাজন যে কাউকে আটক করা যাবে। তাঁকে বিনা বিচারে দীর্ঘদিন আটক রাখা যাবে। এ অপরাধে ন্যূনতম শাস্তি ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।রাষ্ট্রদূতের ওই বিবৃতিতে বলা হয়, এর আগেও সৌদি আরবে অনেক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় বহু মানুষ নিহত হয়েছে। এসব সন্ত্রাসবাদের মূল উ ৎ পাটনে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত আছে। এর পরও নতুন করে হুমকি দেখা দিয়েছে।মানবাধিকারকর্মীদের দাবি, সৌদি আরবে বিনা বিচারে বহু মানুষকে কারাবন্দী রাখা হয়েছে। তাদের পক্ষে আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই। প্রচলিত আইন অনুযায়ী ছয় মাস পর্যন্ত যে কাউকে আটক রাখার বিধান রয়েছে। নতুন আইনের মেয়াদ আরও বাড়ানো হবে। রয়টার্স।