নতুন কর্মকৌশল নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী দলের শীর্ষ নেতা ও কংগ্রেসশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে গতকাল শুক্রবার দিনভর কৌশলগত বৈঠক করেছেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর আগামী লোকসভা নির্বাচন সামনে রেখে এটাই কংগ্রেসের প্রথম বড় ধরনের নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম।
দিনভর ওই কৌশলগত বৈঠক গতকাল সকালে রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়। এতে বর্তমানে কংগ্রেসশাসিত ১২টি রাজ্যের ১২ জন মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা একে অ্যান্টনি, সুশীল কুমার সিন্ধে অংশ নেন। পিটিআই।