নতুন কর্মসূচির পরিকল্পনা করছেন আন্না হাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভারতের সমাজকর্মী আন্না হাজারে গত রোববার অনশন ভাঙলে তাঁর অনুসারীরা বিজয় মিছিল করেছেন। তবে অনশন ভাঙলেও আন্না আরও সংগ্রামের পরিকল্পনা করছেন। রোববার নয়াদিল্লির রামলীলা ময়দানে বক্তৃতাকালে আন্না হাজারে ও তাঁর অনুসারীরা বলেছেন, নির্বাচন থেকে শুরু করে দেশ শাসনের মতো বিষয়গুলো নিয়ে জনগণকে আরও কর্মসূচির জন্য প্রস্তুতি নেওয়া উচিত।অনুসারীদের উদ্দেশে আন্না বলেন, তিনি তাঁর অনশন কর্মসূচি শুধু স্থগিত করেছেন, সেটা পরিত্যাগ করেননি। একটি কার্যকর লোকপাল বিল পাস না হওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন। তিনি বলেন, লোকসভা ও বিধানসভার সদস্যদের কর্মকাণ্ডের ব্যাপারে জনগণের কাছে জবাবদিহির বিষয়টি নিশ্চিত করা দরকার। তিনি নির্বাচন-পদ্ধতি সংস্কারেরও আহ্বান জানান। আন্নার কৌশলবিদ অরবিন্দ কেজরিওয়াল বলেন, ভারতে অংশীদারিমূলক গণতন্ত্র নেই। কার্যকর লোকপাল বিলের দাবিতে আন্নার গণ-অনশন এবং দেশব্যাপী আন্দোলন ছিল একটি প্রাথমিক নিদর্শন। গণ-অনশনের আগে ও পরে আন্না ও তাঁর অনুসারীদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া আইনমন্ত্রী সালমান খুরশীদও এখন থেকে আইন প্রণয়নে সুশীল সমাজকে সম্পৃক্ত করার বিষয়টি মেনে নিয়েছেন। আন্নার সাধারণ জীবনযাপন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং সাধারণ জনগণের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা তাঁকে ভারত নেতার ভূমিকায় অবতীর্ণ করেছে। মহাত্মা গান্ধীর অনুকরণে গণ-অনশন তাঁকে বিপুল জনসমর্থন জোগাতে সহায়তা করেছে মাত্র। এদিকে ১২ দিনের অনশন শেষে হাসপাতালে ভর্তি আন্না হাজারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে চিকিৎ সকরা জানিয়েছেন।