নতুন ক্ষেপণাস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান সায়াদ-২ (শিকারি-২) নামে একটি নতুন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার উৎপাদন শুরু করেছে। শনিবার প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সময় রাষ্ট্রীয় টেলিভিশনকে মন্ত্রী বলেন, ‘আকাশপথে হামলা মোকাবিলা করার জন্য আমরা সায়াদ-২ উৎপাদনের কর্মসূচি নিয়েছি।’ এ ক্ষেপণাস্ত্রব্যবস্থাটি বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র, বোমারু বিমান, ড্রোন ও হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম হবে। ২০১১ সালে প্রথম এ ব্যবস্থাটির পরীক্ষা করা হয়। এর পাল্লা কত দূর, প্রতিরক্ষামন্ত্রী দেহকান তা বলেননি। এএফপি।