নতুন ছবিতে অন্য রোমেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান একনায়ক হিটলারের নাৎসি বাহিনীর বিতর্কিত সেনা কমান্ডার রোমেলকে নিয়ে জার্মানির একটি টেলিভিশন চ্যানেলে নতুন একটি চলচ্চিত্র দেখানোর পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এআরডিতে চলচ্চিত্রটি সম্প্রচার করা হয়।নিকো হফম্যান নির্মিত নতুন এই চলচ্চিত্রে হিটলারের ঘনিষ্ঠ সহচর ফিল্ড মার্শাল রোমেলকে একজন দুর্বল মনের মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। এর আগে ১৯৫১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর আফ্রিকায় নাৎসি বাহিনীর হয়ে মিত্র বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তাঁর ভূমিকা নিয়ে ডেজার্ট ফক্স নামের একটি চলচ্চিত্র নির্মিত হয়। বিবিসি।