নতুন ছয় মন্ত্রীকে শপথ পাঠ করালেন প্রেসিডেন্ট চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গত শনিবার ছয়জন নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন। ওই দিনই তাঁরা শপথ গ্রহণ করেন। গত সপ্তাহে নতুন মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চাভেজ প্রথমবারের মতো মন্ত্রিসভায় নতুন সদস্য নিয়োগ দিলেন।চাভেজ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে মন্ত্রিসভার নতুন সদ্যদের নাম জানান। এতে তিনি বলেন, সাংবাদিক আর্নেস্তো ভিলেজাসকে যোগাযোগ, আলোহা নুনেজকে আদিবাসীবিষয়ক এবং ক্রিস্টোবাল ফ্রান্সিসকোকে পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছি। টুইটারে অন্যদের নাম উল্লেখ করেননি তিনি। শেষে চাভেজ লিখেছেন, নতুন মন্ত্রীদের দক্ষতা দেখাতে হবে, নয় তো চলে যেতে হবে।রাজধানী কারাকাসে প্রেসিডেন্সিয়াল প্যালেসে গত শনিবার নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট চাভেজ।চলতি সপ্তাহের শুরুতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাদুরোর নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট। তবে মাদুরোর পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কারও নাম জানাননি তিনি। জনপ্রিয় বামপন্থী নেতা চাভেজ ১৯৯৯ সালে ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন। এএফপি।