নতুন তদন্তের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের সাবেক মহাসচিব দাগ হ্যামারশোল্ডের রহস্যময় মৃত্যুর ঘটনাটি নতুন করে তদন্ত করতে গত সোমবার আহ্বান জানিয়েছে সুইডেন। ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর তখনকার রোডেশিয়ার (বর্তমান জাম্বিয়া) এনডোলার কাছাকাছি এক বিমান দুর্ঘটনায় মারা যান হ্যামারশোল্ড। ওই বিমান বিধ্বস্ত হওয়ার পরিস্থিতি এবং প্রাসঙ্গিক নথিপত্র গোপন রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি অন্তত ৫০ বছর ধরে সুইডেনের কাছে বেদনাদায়ক ঘটনা হয়ে আছে বলে সোমবার মন্তব্য করেন জাতিসংঘে সুইডিশ রাষ্ট্রদূত পার থরেসন। নতুন করে ঘটনাটি তদন্তের প্রস্তাবে তাঁরা জাতিসংঘ সাধারণ পরিষদের জোরালো সমর্থন এবং বর্তমান মহাসচিব বান কি-মুনের উদ্যোগ প্রত্যাশা করেন।
এএফপি