নতুন দল গড়ছেন মাহাথির
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নতুন রাজনৈতিক দল গঠন করছেন। গতকাল বৃহস্পতিবার তিনি ঘোষণা দিয়েছেন, তাঁর নতুন দল বিরোধীদলীয় জোট গঠন করে পরবর্তী নির্বাচনে অংশ নেবে। ওই জোটের প্রধান লক্ষ্য হবে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন বারিসান নাসিওনালকে ক্ষমতাচ্যুত করা। ধারণা করা হচ্ছে, রাজাকের দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের সাবেক তিনজন নেতাকে নিয়ে দল গঠনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন মাহাথির।