নতুন দিতে হবে মিয়ানমারে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চল সাগাইংয়ের কানবালুর কাছে গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় তেল ট্যাংকারবাহী একটি ট্রেন দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬২ জন আহত হয়েছে। ট্রেনের কর্মকর্তারা এ কথা জানান। কর্মকর্তারা জানান, ট্রেনটির তেলভর্তি দুটি পেট্রল ট্যাংকার লাইনচ্যুত হয়ে তা উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন তেল সংগ্রহ করতে এলে আগুনে পুড়ে এই হতাহতের ঘটনা ঘটে। এএফপি।