নতুন দুই রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ও ভারতে নতুন দুই মার্কিন রাষ্ট্রদূতের নাম গত মঙ্গলবার চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। নয়াদিল্লিতে পরবর্তী রাষ্ট্রদূতের পদে নিয়োগ পাচ্ছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা রিচার্ড রাহুল ভার্মা। আর কাবুলে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার মাইকেল ম্যাককিনলে। ভারতীয় বংশোদ্ভূত রাহুল ভার্মা ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ওবামা সরকারের পররাষ্ট্র বিভাগের আইনবিষয়ক সহকারী মন্ত্রীর দায়িত্বে ছিলেন। আর ম্যাককিনলে কলম্বিয়া ও পেরুতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আফগানিস্তানে উপরাষ্ট্রদূতের পদে রয়েছেন। রয়টার্স