নতুন ধরনের ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান ব্যাপক হারে নতুন এক ধরনের মাঝারি পাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করেছে। সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে গতকাল রোববার রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। খবর এএফপির।প্রতিরক্ষামন্ত্রী আহমাদ ভাহিদি বলেছেন, নতুন ওই ক্ষেপণাস্ত্রটির নাম ‘মেরশাদ’। এটি নিম্ন ও মাঝারি উচ্চতায় চলমান বিমানকে সফলভাবে আঘাত করতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির পাল্লা কত তা তিনি সুনির্দিষ্ট করে বলেননি।ভাহিদি বলেন, ব্যাপক হারে এ ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত ক্ষেপণাস্ত্রগুলোর উল্লেখযোগ্য একটি অংশ এ বছরই সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।