নতুন নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতাচ্যুতির পর কারাবন্দী হওয়া মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে জেলে দেখা করার বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল গামেল মুখতার গতকাল শনিবার জানান, গত নভেম্বর মাসে একদল আইনজীবী মুরসির সঙ্গে কারাগারে দেখা করতে গেলে তিনি তাঁদের মাধ্যমে তাঁর সমর্থকদের উদ্দেশে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ‘উসকানিমূলক’ বক্তব্য পাঠান। এর পরিপ্রেক্ষিতেই এ ব্যবস্থা। বিবিসি।