নতুন নিষেধাজ্ঞার জবাব দেবে ইরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র সরকারের যেকোনো নতুন নিষেধাজ্ঞার কড়া জবাব দেবে ইরান। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। তাঁর উদ্ধৃতি দিয়ে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) এ খবর প্রকাশ করেছে। আব্বাস আরাকচি একজন শীর্ষ পরমাণু মধ্যস্থতাকারীও। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আলোচনা করা নতুন নিষেধাজ্ঞার বিষয়টিকে ‘পুরোপুরি শত্রুবাহিনীর আইন এবং ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরোধী’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, তাই এই নিষেধাজ্ঞার ব্যাপারে অবশ্যই শক্ত জবাব দিতে হবে। ইরান কী পদক্ষেপ নেবে, সে ব্যাপারে অবশ্য তিনি কিছু বলেননি। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি বিল গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে সর্বসম্মতিক্রমে পাস হয়। রয়টার্স