নতুন পোপ নির্বাচনে কার্ডিনালরা রোমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের নতুন পোপ নির্বাচনের জন্য গতকাল সোমবার ইতালির রোমে জড়ো হয়েছেন বিভিন্ন দেশের কার্ডিনালরা। তাঁরা সেখানে কনক্লেভ-পূর্ববর্তী (পোপ নির্বাচনে কার্ডিনালদের গোপন সভা) বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন। আগামী সপ্তাহে কনক্লেভ অনুষ্ঠিত হতে পারে।বিশ্বের ১২০ কোটি খ্রিষ্টানের প্রধান ধর্মযাজকের পদ থেকে কয়েক দিন আগে সরে দাঁড়ান পোপ ষোড়শ বেনেডিক্ট। তিনি এ পদে গত আট বছর দায়িত্ব পালন করেন। গত ৬০০ বছরের ইতিহাসে কোনো পোপের পদত্যাগের ঘটনা এটাই প্রথম। তাঁর পদত্যাগের পর নতুন পোপ নির্বাচনের এই প্রক্রিয়া শুরু হলো।কনক্লেভ অনুষ্ঠানের আগে আজ মঙ্গলবার সকালে কার্ডিনালদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কলেজ অব কার্ডিনাল-এর ডিন কার্ডিনাল অ্যাঙ্গেলো সোডানো এতে সভাপতিত্ব করেন। ‘প্রিন্স অব চার্চ’খ্যাত কার্ডিনালরা বৈঠকে গির্জার ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে এবং সম্ভাব্য পরবর্তী পোপ প্রার্থীদের নিয়ে সতর্ক ও বিচক্ষণতার সঙ্গে আলোচনা করেন। আগামী সপ্তাহে সিস্টিন চ্যাপেলে নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভ অনুষ্ঠিত হবে। বিবিসি।