প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন ম্যালকম টার্নবুল। শপথ নেওয়ার পর গতকালই তিনি পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গত সোমবার বিদায়ী প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে হারিয়ে ক্ষমতাসীন দল লিবারেল পার্টির প্রধান নির্বাচিত হন ম্যালকম। যার মাধ্যমে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। দলীয় প্রধানের পদ হারানোর পর প্রথম মন্তব্যে অ্যাবট বলেছেন, ‘এটা কঠিন একটি দিন। কিন্তু যখন আপনি খেলায় নামবেন, তখন আপনাকে নিয়মকানুনও মানতে হবে।’
বিবিসি