নতুন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিল ইংলিশ গতকাল সোমবার শপথ নিয়েছেন। তিনি এতদিন অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে গত সপ্তাহে আকস্মিক সরে দাঁড়ান জনপ্রিয় রাজনীতিক জন কি। মধ্য ডানপন্থী ন্যাশনাল পার্টির সদস্যরা সর্বসম্মতিক্রমে এ পদে বিল ইংলিশকে গতকাল সমর্থন দিয়েছেন। এর কয়েক ঘণ্টা পরই তিনি ওয়েলিংটনের গভর্নমেন্ট হাউসে গিয়ে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেন। এ ঘটনায় নিজের ‘আনন্দ ও বিনয়’ জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান।