নতুন বছরও ধোঁয়াশায় শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোঁয়াশার চাদরে নতুন বছরকে স্বাগত জানিয়েছে চীনের রাজধানী বেইজিং। সেখানকার অধিবাসীরা নববর্ষের প্রথম প্রহরে যখন ঘুম থেকে ওঠেন, তখন চারদিকে বিষাক্ত কুয়াশা। কয়েক শ মিটারের বেশি দূরে দেখা যাচ্ছিল না। ধোঁয়াশার পরিমাণ স্বাভাবিকের তুলনায় ২০ ভাগ বেশি ছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। পর্যটকসহ অনেক নগরবাসী মাস্ক পরে বাসা থেকে বের হয়েছিলেন। ধোঁয়াশার কারণে চীনের উত্তরাঞ্চলে কয়েক শ ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাজধানী বেইজিংসহ চীনের অনেক শহরে গত ডিসেম্বরে ধোঁয়াশার কারণে সতর্কতা জারি করা হয়েছিল। গত শুক্রবার থেকে অনেক শহরে আবারও ধোঁয়াশা দেখা যায়। ২৪টি শহরে আবারও ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
এএফপি