নতুন বিশ্ব রেকর্ড গড়া হলো না শৈলেন্দ্রনাথের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর সম্পদ ছিল মাথার টিকি। এই টিকি দিয়ে তিনি টেনেছেন বাস, ট্রাক ও টয়ট্রেন। নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। নতুন করে আরেকটি বিশ্ব রেকর্ড গড়ার জন্য গত রোববার শিলিগুড়ি শহরের কাছে টিকির সাহায্যে ঝুলে তিস্তা নদীর ওপরে অবস্থিত করনেশন ব্রিজ পার হতে গিয়ে আর পারলেন না। মাঝপথে থেমে গেল তাঁর প্রাণস্পন্দন। হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তাঁর। এই বীরের নাম শৈলেন্দ্রনাথ রায়। বাড়ি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরের দেশবন্ধুপাড়ায়।গত রোববার শিলিগুড়ির সেবক রোডের করনেশন সেতুর নিচ দিয়ে প্রবহমান তিস্তা নদী পার হওয়ার উদ্যোগ নেন শৈলেন্দ্র। এ জন্য ওই সেতুর পাশ দিয়ে লাগানো হয় লোহার তার। নিজের টিকি কপিকলের সঙ্গে বেঁধে যাত্রা শুরু করেন শৈলেন্দ্র। কিন্তু ৪০০ মিটার পথের ৩৫০ মিটার পার হওয়ার পর হঠাৎই আটকে পড়ে কপিকলের তার। আর এগোতে পারেননি শৈলেন্দ্র। ঝুলন্ত অবস্থায় হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।