নতুন ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কবলে জিম্মি ব্রিটিশ সাংবাদিক জন ক্যান্টলির ছবিসংবলিত একটি নতুন ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, ক্যান্টলি জিম্মিদের উদ্ধারের ব্যাপারে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উদ্যোগের সমালোচনা করে একটি লিখিত বার্তা পাঠ করছেন। এ ছাড়া তিনি আইএস এবং জিম্মিদের পরিবারের মধ্যে আদান-প্রদান হওয়া বিভিন্ন ই-মেইল পড়েন। এসব ই-মেইলে মার্কিন সরকারের সমালোচনা রয়েছে। জিম্মিদের পরিবারের পক্ষ থেকেই ওই সমালোচনা করা হয়েছে বলে ছয় মিনিটের ভিডিওতে দাবি করা হয়।
বিবিসি