নতুন রকেট দিয়ে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নতুন একটি টেলিযোগাযোগ স্যাটেলাইট নিয়ে একটি রকেট আজ সোমবার মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলেছেন, জিস্যাট-১৪ নামে স্যাটেলাইটটি উৎক্ষেপণের মধ্য দিয়ে ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা হচ্ছে।চেন্নাই শহর থেকে ১০০ কিলোমিটার উত্তরের শ্রীহরিকোটা থেকে আজ সোমবার বিকেলে জিএসএলভি-ডি৫ রকেটটি উৎক্ষেপণ করা হবে। এক হাজার ৯৮২ কিলোগ্রাম ওজনের জিস্যাট-১৪ ব্যবহূত হবে টেলিভিশন সম্প্রচার ও অন্যান্য যোগাযোগের কাজে। জিএসএলভি-ডি৫ রকেটের বিশেষত্ব হচ্ছে, এটির ওপরের স্তরে স্বল্প তাপ উৎপাদনকারী দেশীয় ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ২০১০ সালে জিএসএলভি-ডি৩ নামের একটি রকেটে এ ধরনের দেশীয় ইঞ্জিন ব্যবহারের চেষ্টা ব্যর্থ হয়েছিল। তাই রাশিয়ায় তৈরি ইঞ্জিনের ওপর নির্ভর করতে হয়েছে ভারতকে। রকেটটির জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে তরল হাইড্রোজেন ও অক্সিজেন। ১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত ভারত স্যাটেলাইটবাহী রকেটের ২৩টি উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। টাইমস অব ইন্ডিয়া।