প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের নতুন রাজা হিসেবে গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন ষষ্ঠ ফিলিপ৷ ৪৬ বছর বয়সী নতুন এই রাজা গতকাল যখন সামরিক বাহিনীর পোশাক পরে দেশের পার্লামেন্টের উদ্দেশে রওনা হন, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানায় হাজার হাজার মানুষ৷ তারা স্লোগান দেয়, ‘স্পেন দীর্ঘজীবী হোক’, ‘রাজা দীর্ঘজীবী হোক’৷ পরে পার্লামেন্ট ভবনে ঢুকে তিনি দেশের সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষার শপথ নেন৷ ৩৯ বছরের রাজত্ব শেষে গত মাসে ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন ফিলিপের বাবা রাজা হুয়ান কার্লোস৷ এএফপি৷