প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল বা গভর্নর হিসেবে নিয়োগ পেলেন কেশরী নাথ ত্রিপাঠী। তিনি রাজ্যের সদ্য পদত্যাগী রাজ্যপাল এম কে নারায়ণনের স্থলাভিষিক্ত হলেন। গত সোমবার ভারতের রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কেশরী নাথ ত্রিপাঠীকে নিয়োগ দেন। বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যে কংগ্রেস-মনোনীত রাজ্যপালদের সরিয়ে সেখানে বিজেপির প্রবীণ নেতাদের রাজ্যপাল করার উদ্যোগ নেয়। এ কারণে কেন্দ্রীয় সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদত্যাগ করেন। কেশরী পশ্চিমবঙ্গের ২৫তম রাজ্যপাল হলেন। তিনি ছিলেন উত্তর প্রদেশের বিধানসভার সাবেক স্পিকার, উত্তর প্রদেশের অর্থমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি।