নতুন সংগঠন গড়ার চেষ্টা করেছিলেন কাশ্মীরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদার শীর্ষস্থানীয় জঙ্গি নেতা ইলিয়াস কাশ্মীরি ‘লস্কর-ই-ওসামা’ নামের আরেকটি নতুন সন্ত্রাসী সংগঠন গড়ার চেষ্টা করছিলেন। ওসামা বিন লাদেনকে হত্যার প্রতিশোধ নিতেই এ সংগঠনটি গড়া হচ্ছিল। কাশ্মীরি পাকিস্তানজুড়ে আত্মঘাতী হামলার পাশাপাশি বিভিন্ন দূতাবাস ও কূটনীতিকদের ওপর হামলার পকিল্পনা করেছিলেন। এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্র গত সোমবার এ কথা জানায়।পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, গত ৩ জুন পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় কাশ্মীরি নিহত হন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়। এর চার দিন আগেই উত্তর ওয়াজিরিস্তানের দাতা খেল এলাকায় বিশেষ ওই সংগঠন গড়ার ব্যাপারে তালেবান নেতাদের সঙ্গে গোপন বৈঠকও করেন কাশ্মীরি। পিটিআই।