ভারতের লোকসভা নির্বাচনকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তিনি গত সোমবার এক বিবৃতিতে বলেন, নয়াদিল্লির পরবর্তী সরকারে যে আসুক, তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র৷
ওবামা বলেন, ইিতহাসের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত বিশ্বের জন্য একটি উদাহরণ তৈরি করেছে৷ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বৈচিত্র্য ও মুক্তির মূল্যবোধের যে মিল রয়েছে, এ নির্বাচনে তার স্পষ্ট প্রতিফলন ঘটেছে৷ ফলাফল ঘোষণার পরই ভারতে নতুন সরকার গঠন করা হবে৷ সেদিকেই তাকিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র৷
ওবামা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির নাম উল্লেখ করেনিন৷
২০০২ সালে মুসলিমবিরোধী দাঙ্গায় মোদির ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে৷ তখনো তিনি গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন৷ ওই ঘটনার পর ২০০৫ সালে মোদিকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি৷ সম্প্রতি সেই অবস্থান থেকে সরে আসে যুক্তরাষ্ট্র৷ এএফপি ও রয়টার্স৷