নতুন সহিংসতায় মিয়ানমারে আতঙ্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা শুরুর পর পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিকতম সহিংসতায় পাঁচজন মুসলিম নিহত হয়েছেন।
গতকাল বুধবার সহিংসতাপূর্ণ গ্রামগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দেন।
সরকারি বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার রাখাইনের থান্ডয়ি এলাকার একটি গ্রামে প্রায় ৮০০ বৌদ্ধ দাঙ্গাকারী বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং মুসলিমদের ওপর হামলা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক রাখাইনের একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘হামলায় নিহত হয়েছেন পাঁচজন। এঁদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।’ পুলিশ জানায়, সংঘর্ষে চারজন বৌদ্ধও আহত হয়েছেন। শনিবার উত্তেজনা বেড়ে যাওয়ার পর এ পর্যন্ত ৫৯টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এএফপি।