নতুন সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ায় নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়টি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছে। এ পদে ৭৫ বছর বয়সী কিম কিওক-সিকের স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল রি ইওং-গিল। গুরুত্বপূর্ণ পদটিতে পরিবর্তনের মাধ্যমে সামরিক বাহিনীতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উনের নিয়ন্ত্রণ সুদৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি ২০১১ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসার পর এই প্রথম সামরিক বাহিনীর শীর্ষ পদে রদবদল করলেন। এএফপি।