নথিপত্র ফাঁসে রাশিয়ার সহায়তা নেননি স্নোডেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন বলেছেন, তিনি একাই যুক্তরাষ্ট্র সরকারের গোপন তথ্য-উপাত্ত ফাঁস করেন। এ ব্যাপারে তিনি রাশিয়ার সহায়তা নিয়েছেন বলে মার্কিন আইনপ্রণেতারা যে অনুমান করেছেন, তা ‘অর্থহীন’।
গত মঙ্গলবার নিউ ইয়র্কার সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে স্নোডেন বলেন, তিনি সুস্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে বলতে চান, পুরো কাজ তিনি একা করেছেন, কোনো সরকার বা অন্য কারও সাহায্য নেননি। তাঁকে রুশ গুপ্তচর আখ্যা দিয়ে প্রচারিত বক্তব্য নিয়ে কথা বলতে চান না।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির প্রধান মাইক রজার্স গত রোববার বলেন, মার্কিন সরকারের নজরদারির তথ্য ফাঁসের জন্য স্নোডেন রাশিয়ার কাছ থেকে কোনো ধরনের সহায়তা নিয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। রয়টার্স।