নদীতে সিহানুকের দেহভস্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের দেহভস্ম খরস্রোতা মেকং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এক দিন আগে রাজধানী নমপেনে সাবেক এই রাজার মরদেহ দাহ করা হয়।গতকাল মঙ্গলবার রাজপরিবারের সদস্যরা কয়েকটি সাদা ব্যাগে ভরে শবচুল্লির ছাইসহ সিহানুকের দেহভস্ম সজ্জিত নৌকায় করে মেকং, তনলে সাপ ও তনলে বসাক নদীর মোহনায় ভাসিয়ে দেন। এর আগে টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখানো হয়, সিহানুকের স্ত্রী মনিক ও ছেলে বর্তমান রাজা নরোদম সিহামনির নেতৃত্বে রাজপরিবারের সদস্য, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা শবচুল্লি থেকে সিহানুকের পোড়া হাড় সংগ্রহ করছেন। এএফপি।