নববর্ষের ভাষণে দুই কোরিয়ার বিবাদ মেটানোর আহ্বান উনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং-উন নতুন বছরের প্রথম দিনটিতে জাতির উদ্দেশে এক বিরল ভাষণ দিয়েছেন। ১৯ বছরের মধ্যে নববর্ষ উপলক্ষে দেশটির কোনো নেতার দেওয়া এটিই প্রথম ভাষণ।২০১১ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা কিম জং-উন দেশটির সরকারি গণমাধ্যমে ওই ভাষণ দেন। এতে তিনি দেশের অর্থনৈতিক অবস্থা সুসংহত করা ও দুই কোরিয়ার ঐক্যের ওপর গুরুত্ব দেন। উন বলেন, উত্তর ও দক্ষিণের মধ্যে বিবাদ মেটাতে হবে। তবে পিয়ংইয়ংয়ের সামরিক শক্তি জাতীয় অগ্রাধিকারের বিষয় হয়ে থাকবে বলেও মত প্রকাশ করেন তিনি।এ সময় তিনি সতর্ক করে বলেন, কোরীয়দের মধ্যে বিবাদ কেবল যুদ্ধের দিকেই ঠেলে দেবে।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে রক্ষণশীল নেতা পার্ক জিউন-হাই নির্বাচিত হওয়ার এক মাসের কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার নেতা এ ভাষণ দিলেন। ১৯৯৪ সালে তাঁর দাদা কিম ইল-সুং নববর্ষ উপলক্ষে বেতার ও টেলিভিশনে ভাষণ দিয়েছিলেন। উনের বাবা প্রয়াত নেতা কিম জং-ইল জনসমক্ষে খুব কমই ভাষণ দিতেন।ভাষণে উন দেশবাসীকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান। বিবিসি।