নব্য নাৎসিদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনস্টান্টিনোপলের পতনের ৪৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে গ্রিসের রাজধানী এথেন্সে নব্য নাৎসি সংগঠন গোল্ডেন ডন মিছিল করেছে। কট্টর জাতীয়তাবাদী এই সংগঠনের নেতারা এথেন্স ক্যাথেড্রালের বাইরে তুর্কি ও কমিউনিস্টদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতাও করেন। এরপর মিছিল নিয়ে তাঁরা পার্লামেন্টের দিকে যান। এ বছর মিছিলের সময় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতবার নব্য নাৎসিরা দিবসটি পালনের সময় এক পাকিস্তানির ওপর আক্রমণ করেছিল। এএফপি।