নয়াদিল্লির কাছে গণধর্ষণের শিকার পোশাককর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে গুরগাঁও উপশহরে কাজ থেকে ফেরার পথে এক নারী পোশাকশ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষকেরা পরে তাঁকে নগ্ন অবস্থায়ই রাস্তার ওপর ছুড়ে ফেলে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, ওই নারী সুশান্ত লোক এলাকার রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তিনি রাত আটটার দিকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে চার-পাঁচজনের একটি দল তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয়। এনডিটিভি।