নরওয়ের খুনি ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য আবার পরীক্ষা করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের একটি আদালত গত বছর ৭৭ জন নিরপরাধ মানুষকে হত্যা করা অ্যান্ডার্স ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য আবার পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। আগের এক পরীক্ষায় তাঁকে মানসিকভাবে অসুস্থ বলা হয়েছিল।গতকাল শুক্রবার অসলোর ওই আদালতের বিচারক ওয়েনচে এলিজাবেথ আর্নটজেন বলেন, প্রাথমিক পরীক্ষার ফল ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল বলে নতুন করে ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি।আগের পরীক্ষার ভিত্তিতে কারাগারের বদলে ব্রেইভিককে মানসিক হাসপাতালে রাখার কথা। বিবিসি।