নরওয়ের ঘাতক ব্রেইভিক মানসিক ভারসাম্যহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরওয়ের সেই গণহত্যাকারী অ্যান্ডারস বেইরিং ব্রেইভিককে মানসিক ভারসাম্যহীন বলেছেন আদালত-নিযুক্ত মনোরোগের চিকি ৎসকেরা।কৌঁসুলি সভেইন হোল্ডার গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, মনোরোগের চিকি ৎসকদের শেষ কথা হচ্ছে, ব্রেইভিক একজন মানসিক ভারসাম্যহীন। তিনি মতিভ্রমে বাস করছেন। তাঁর চিন্তাভাবনা ও কর্মকাণ্ড সেই অনুযায়ী পরিচালিত হচ্ছে।আদালত মনোরোগের চিকি ৎসকদের এ সিদ্ধান্ত গ্রহণ করলে ব্রেইভিককে যত দিন সমাজের জন্য হুমকি মনে করা হবে, তত দিন আটক রাখা হতে পারে। তবে কারাগারে না-ও যেতে হতে পারে তাঁকে। আর মানসিকভাবে সুস্থ হলে তিনি ছাড়া পেতে পারেন। রয়টার্স।