নরিয়েগাকে পানামায় ফেরত পাঠানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কারাগারে বন্দী পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে নিজের দেশে ফেরত পাঠানো হবে। গতকাল বুধবার এ ব্যাপারে একটি প্রত্যর্পণ আদেশ জারির কথা নিশ্চিত করেছে ফ্রান্স।নরিয়েগা মানবাধিকার লঙ্ঘনের তিনটি অভিযোগে অভিযুক্ত। ১৯৮৩-৮৯ সাল পর্যন্ত পানামায় তাঁর সামরিক শাসন চলে। প্রতিটি অপরাধের জন্য তাঁকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।এক বিবৃতিতে নরিয়েগার আইনজীবী বলেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁকোয়েস ফিলন গত মাসের শুরুতে নরিয়েগার প্রত্যর্পণ আদেশে সই করেন। গত শুক্রবার নরিয়েগাকে এ ব্যাপারে নোটিশ দেওয়া হয়।গত বছরের জুলাইয়ে ফ্রান্সের ব্যাংকগুলোর মাধ্যমে ২৮ লাখ ডলারের সমপরিমাণ অর্থ পাচারের অভিযোগে প্যারিসের একটি আদালত নরিয়েগাকে সাত বছরের কারাদণ্ড দেন। এএফপি।