নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ জয়ললিতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ সাক্ষাৎ শেষে তিনি মোদির প্রশংসা করে বক্তব্য দেন৷ খবর এনডিটিভির৷
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেও জয়ললিতা অবশ্য কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সরকারে তাঁর দল এআইএডিএমকের যোগদানের বিষয়ে কোনো প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করেন৷ প্রধানমন্ত্রী মোদির সরকারকে এঅাইএডিএমকে সমর্থন দেবে কি না, এমন প্রশ্নের জবাবে জয়ললিতা বলেন, লোকসভায় তাঁর (মোদি) সংখ্যাগরিষ্ঠতা আছে৷ তাই তাঁর কোনো সমর্থনের প্রয়োজন নেই৷ রাজ্যসভায় সংখ্যালঘু দল বিজেপিকে সমর্থন করা না-করা নিয়ে অপর একটি প্রশ্নের জবাবে জয়ললিতা বলেন, ‘যদি প্রয়োজন হয়, তবে আমরা সেটা দেখব৷’