নরেন্দ্র মোদির সরকার হবে 'নিপীড়নকারী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদি বলেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠিত হলে, সেই সরকার হবে ‘নিপীড়নকারী’৷ বিজেপি ক্ষমতায় এলে কথা বলার স্বাধীনতাও খর্ব হবে৷
নিউইয়র্কে পিইএন ওয়ার্ল্ড ভয়েসেস ফেস্টিভ্যালের দশম বার্ষিক সম্মেলনে সালমান রুশদি এ কথা বলেন৷ তিনি বলেন, ‘আমি মোদির নেতৃত্বাধীন সরকার নিয়ে উদ্বিগ্ন৷ মনে হচ্ছে, সেই সরকার হবে ভয়ানক৷ এখনো ক্ষমতায় না এলেও আমরা দেখেছি সাংবাদিক ও লেখকেরা নিপীড়নের শিকার হচ্ছেন৷’
নরেন্দ্র মোদিকে ‘বিভেদ সৃষ্টিকারী ব্যক্তি’ ও ‘কট্টর’ উল্লেখ করে রুশদি বলেন, বিজেপি সরকার গঠন করলে বাক্স্বাধীনতা ও সাহিত্যকর্মের ওপর আঘাত আরও ভয়াবহ হতে পারে৷ তিনি বলেন, ভারতে গণতন্ত্রের অর্থ শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই নয়, সব নাগরিকের অবাধে কথা বলার অধিকারও নিশ্চিত করা৷ বাক্স্বাধীনতা বিঘ্নিত হলে, ধর্মীয় স্বাধীনতা হুমকিগ্রস্ত হলে, সমাজের একটি বিশাল অংশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলে, সেই সমাজে প্রকৃত গণতন্ত্র আছে বলা যায় না৷ পিটিআই৷