নরেন্দ্র মোদিকে গৌতম বুদ্ধের সঙ্গে তুলনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে গৌতম বুদ্ধের সঙ্গে তুলনা করলেন তাঁর ছোট ভাই প্রহ্লাদ মোদি। তাঁর ভাইয়ের বৈবাহিক অবস্থান নিয়ে বিতর্কের মধ্যে তিনি বললেন, ধর্ম প্রচারে গৌতম বুদ্ধও তাঁর স্ত্রী-সন্তানদের ফেলে গিয়েছিলেন। গতকাল মঙ্গলবার উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রহ্লাদ মোদি বলেন, ‘গৌতম বুদ্ধও বিবাহিত ছিলেন। তিনি বিয়ের পর স্ত্রী ও সন্তানকে ফেলে গেলেও কেউ তা নিয়ে কখনো প্রশ্ন তোলেননি ...তাহলে মোদির ক্ষেত্রে প্রশ্ন কেন?’
মোদি বিয়ের কিছু দিন পর তাঁর স্ত্রী যশোদাবেনকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি অনেকটা নিঃসঙ্গ জীবন যাপন করেন। তবে মোদি কখনো তাঁর বিয়ের বিষয়টি নিয়ে মুখ খোলেননি। এবার লোকসভা নির্বাচনে মনোনয়নপত্রের হলফনামায় মোদি প্রথমবারের মতো স্বীকার করেন, তিনি বিবাহিত। তাঁর স্ত্রীর নাম যশোদাবেন। তারপর থেকে যশোদাবেনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জি নিউজ।