নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
ভারতের গুজরাটে ২০০২ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ৫৬ জন ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে দেরি করায় রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আদালত। গুজরাট হাইকোর্ট গতকাল বুধবার এ অভিযোগ আনেন।দাঙ্গার সময় ৫৬ ব্যক্তির দোকানে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ওই সব ব্যক্তির ক্ষতিপূরণ দেওয়ার জন্য গত বছর নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু আদালতের এ নির্দেশ মোদি সরকার এখনো পালন করেনি। তাই তাঁর সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করতে কেন দেরি করা হচ্ছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।এ ছাড়া ওই দাঙ্গার সময় ক্ষতিগ্রস্ত প্রায় ৬০০টি ধর্মীয় ভবন সংস্কারে অর্থ বরাদ্দের জন্য গত সপ্তাহে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।দাঙ্গার সময় গুলবাগ সোসাইটিতে হত্যাযজ্ঞের ঘটনায় মুখমন্ত্রী নরেন্দ্র মোদির সংশ্লিষ্টতার অভিযোগ এবং ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি হবে না, সে বিষয়ে গতকাল আহমেদাবাদ মহানগর আদালতের সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল। জি নিউজ।