নলিনীকে ভেলোর কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত নলিনীকে তামিলনাড়ু রাজ্যের ভেলোর কারাগার থেকে চেন্নাই শহরতলির পুঝাল কারাগারে স্থানান্তর করা হয়েছে। কারা কর্মকর্তাদের বিরুদ্ধে নলিনীর হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।কর্মকর্তারা জানান, ৪৪ বছর বয়সী নলিনীকে ভেলোর কারাগার থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পুঝাল কারাগারে স্থানান্তর করা হয়েছে।এর আগে চলতি মাসে নলিনী কারা কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। পরে তিনি দাবি করেন, এই কারাগারে তাঁর জীবন হুমকির সম্মুখীন, খাবারে বিষ মিশিয়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে।এদিকে নলিনীর এই অভিযোগের ভিত্তিতে তামিলনাড়ু রাজ্য সরকার ঘটনাটি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের এক কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে।চলতি বছরের শুরুর দিকে রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত নলিনী ও অপর তিন আসামি মামলা থেকে জামিনের আবেদন করলে কারা পরামর্শক বোর্ডের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার তা খারিজ করে। পরে নলিনী সাধারণ ক্ষমার আওতায় মুক্তির আবেদন করলে মাদ্রাজ হাইকোর্ট তা প্রত্যাখ্যান করেন।১৯৯৮ সালের ২৫ জানুয়ারি একটি বিশেষ আদালত নলিনীসহ ২৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। সুপ্রিম কোর্টও এই রায় বলবৎ রাখেন। পরবর্তী সময়ে ২০০৪ সালের এপ্রিল মাসে এক আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার মৃত্যুদণ্ডের পরিবর্তে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইন