নাইজারে নতুন অন্তর্বর্তী সরকার নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজারের সামরিক নেতৃত্ব নতুন অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। পাঁচজন সেনা কর্মকর্তা ও পাঁচজন নারীসহ নতুন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার সদস্য ২০ জন।নাইজারের সরকারি বেতারে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট মাহমাদু তান্দজার ঘনিষ্ঠ তিন জেনারেলকে প্রতিরক্ষা, ক্রীড়া ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার নতুন সামরিক নেতা মেজর সালৌ ডিজিবো নাইজারে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে তিনি কোনো সময়সীমা নির্ধারণ করেননি।সংবিধান পরিবর্তনের পর গত মাসে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট তান্দজা। ক্ষমতার দ্বিতীয় মেয়াদকাল শেষ হওয়ার পরও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। বিবিসি।