নাইজেরিয়ায় জোড়া বোমায় নিহত ১১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলার জন্য জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন।
হামলার জন্য জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন।

নাইজেরিয়ার রস শহরে গতকাল মঙ্গলবার দুটি পৃথক গাড়িবোমা হামলায় অন্তত ১১৮ জন নিহত হয়েছে। এতে বহু লোক আহত হয়েছে।
বিবিসি অনলাইনর প্রতিবেদনে জানানো হয়, প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে একটি ব্যস্ততম বিপণি কেন্দ্রে। আধাঘণ্টা পর অপর বিস্ফোরণটি ঘটে একটি বাসটার্মিনালে।
কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তবে গতকালের হামলার জন্য জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন।