নাইজেরিয়ায় বিয়ের গাড়িবহরে হামলা, বরসহ নিহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ায় বিয়ের আসর থেকে ফেরার পথে গাড়িবহরে হামলায় বরসহ ৩০ জন নিহত হয়েছে। গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা জানান, সন্দেহভাজন ইসলামি জঙ্গিরাই এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আদামাওয়া রাজ্য সরকারের মুখপাত্র আহমেদ সাজো জানান, পার্শ্ববর্তী বোর্নো রাজ্যের কাছে বামা-গাওজা সড়কে ওই হামলার ঘটনা ঘটে। তবে ওই এলাকার দায়িত্বে থাকা সেনাবাহিনী বলেছে, খবরটি পুরো সত্যি নয়। গত শনিবার রাতের ওই হামলায় মাত্র পাঁচজন নিহত হয়েছে।
তবে সরকারি মুখপাত্র সাজো দাবি করেন, ওই অঞ্চলের সেনাবাহিনীর কাছ থেকেই তিনি জেনেছেন হামলায় ৩০ জন নিহত হয়েছে। তিনি বলেন, ‘তারা (সেনাবাহিনী) বলেছে, সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিরাই ওই হামলা চালিয়েছে। রয়টার্স।