নাইজেরিয়ায় অপহূত শিশুদের উদ্ধারে সেনা মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার আবিয়া প্রদেশের নাইজার ডেল্টা শহরে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর শত শত সদস্য মোতায়েন করা হয়েছে। বন্দুকধারীদের হাতে জিম্মি ১৫ জন স্কুলশিশুসহ একটি বাস উদ্ধার করতে এসব সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সাঁজোয়া যান নিয়ে প্রায় ৪০০ সেনাসদস্য নাইজার ডেল্টা শহর ঘিরে রেখেছেন। গত সোমবার আবিয়া প্রদেশ থেকে ১৫ জন শিশুসহ ওই স্কুলবাস ছিনতাই করে বন্দুকধারীরা।একজন বাসিন্দা জানান, সেনাসদস্যরা সব জায়গায় অবস্থান করছেন। তাঁরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। রয়টার্স।