নাইজেরিয়ায় অপহৃত ছাত্রীদের অবস্থান জেনেছে সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় অপহৃত অন্তত ২০০ ছাত্রীর অবস্থান সম্পর্কে জানতে পেরেছে দেশটির সেনাবাহিনী৷ প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এয়ার মার্শাল অ্যালেক্স বাদেহ গত সোমবার এ কথা জানিয়েছেন৷ খবর বিবিসির৷
জঙ্গি সংগঠন বোকো হারাম একটি বিদ্যালয় থেকে অস্ত্রের মুখে ওই ছাত্রীদের গত মাসে অপহরণ করে৷ অ্যালেক্স বাদেহ বলেন, ছাত্রীদের অবস্থান জানার ব্যাপারটি তাদের মা-বাবার জন্য আনন্দের খবর৷ কিন্তু জায়গাটির নাম প্রকাশ করা হবে না৷ তারা যেখানেই থাকুক, সেখানে কি সেনাবাহিনী নিয়ে যাওয়া যায়? উদ্ধারের নামে ওই ছাত্রীদের মেরে ফেলা যাবে না৷
চাদ ও ক্যামেরুন সীমান্তের কাছাকাছি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের প্রত্যন্ত অরণ্যে ওই ছাত্রীদের আটকে রাখা হয়েছে৷ তাদের উদ্ধারে স্থানীয়ভাবে একটি চুক্তির উদ্যোগের খবর প্রকাশিত হয়েছিল৷ বোকো হারামের ১০০ জন বন্দীর মুক্তির বিনিময়ে অপহৃত ছাত্রীদের অর্ধেককে ছেড়ে দেওয়ার সমঝোতা প্রায় চূড়ান্ত করা হয়েছিল৷ কিন্তু ওই সংকটের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথান প্যারিসে একটি সম্মেলনে অংশগ্রহণের পর নাইজেরিয়া সরকার এ সমঝোতার পদক্ষেপ বাতিল করে দেয়৷