নাইজেরিয়ায় অপহৃত ছাত্রীদের ভিডিও প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার মুসলিম জঙ্গিগোষ্ঠী বোকো হারাম একটি নতুন ভিডিও প্রকাশ করেছে৷ গত মাসে নাইজেরিয়ার একটি স্কুল থেকে অপহৃত ২৭৬ ছাত্রীর মধ্যে ভিডিওটি ১৩০ জনের বলে দাবি করেছে সংগঠনটি৷
বোকো হারামের নেতা আবুবকর সেকু বলেন, সব বন্দী জঙ্গিকে মুক্তি না দেওয়া পর্যন্ত এসব ছাত্রীকে আটক রাখা হবে৷
মাইদুগুরি শহর থেকে বিবিসির সাংবাদিক জন সিম্পসন জানান, বোকো হারামের কথাবার্তায় মনে হচ্ছে, তারা সমঝোতা করতে চায়৷ তিনি বলেন, ভিডিওতে মেয়েদের শান্ত দেখা গেছে৷ ছাত্রীদের একজন জানিয়েছে, তাদের কোনো ক্ষতি করা হয়নি৷
১৭ মিনিটের ভিডিওচিত্রটিতে দেখা যায়, আপাদমস্তক বোরকায় ঢাকা তিনটি মেয়ে কথা বলছে৷ দুটি মেয়ে বলছে, তারা খ্রিষ্টান থেকে মুসলমান হয়েছে৷ অন্যজন বলছে, সে মুসলমান৷ বিবিসি৷