নাইজেরিয়ায় কূপ থেকে ১৫০টি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে সংঘর্ষের পর বিভিন্ন কূপ থেকে কমপক্ষে ১৫০টি লাশ উদ্ধার করা হয়েছে। দেশটিতে সাম্প্র্রতিক এ সহিংসতায় তিন শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে।জস নগরের নিকটবর্তী কুরু কারামা গ্রামের প্রধান উমর বাজা বলেন, ‘এ পর্যন্ত আমরা বিভিন্ন কূপ থেকে ১৫০টি লাশ উদ্ধার করেছি, তবে এখনো আরও ৬০ জন নিখোঁজ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এ গ্রাম থেকে বাস্তুচ্যুত লোকদের একটি তালিকা তৈরি করেছি। আমরা দেখেছি, এখনো ৬০ জন নিখোঁজ রয়েছে। এসব বাস্তুচ্যুত লোক তিনটি শিবিরে অবস্থান করছে।’ এএফপি।