নাইজেরিয়ায় গির্জায় গুলি, ছয় ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি গির্জায় প্রার্থনাকালে গত বৃহস্পতিবার বন্দুকধারীদের গুলিতে ছয় খ্রিষ্ট ধর্মাবলম্বী ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গির্জার যাজক জন জাওরো এ কথা জানান। নাইজেরিয়ার গমবে শহরের ডিপার লাইফ খ্রিষ্টান মিনিস্ট্রি চার্চের যাজক জন জাওরো বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আমি গির্জায় আসা লোকজনকে নিয়ে চোখ বন্ধ করে উপাসনা করছিলাম। আকস্মিকভাবে বন্দুকধারীরা গির্জার জানালা দিয়ে ভেতরে গুলিবর্ষণ করে। এতে ছয়জন নিহত ও আরও ১০ জন আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে যাজকের স্ত্রীও রয়েছেন। এরপর হামলাকারীরা কোথায় পালিয়ে যায় সে ব্যাপারে তিনি আর কিছু বলতে পারেননি। এএফপি, বিবিসি।