নাইজেরিয়ায় গুলি করে মাদ্রাসার ২০ ছাত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মুবি শহরে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে অন্তত ২০ জন মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। দেশটির পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, নিহত ছাত্রের সংখ্যা ৪০-এর বেশি।পুলিশ কর্তৃপক্ষ জানায়, ফেডারেল পলিটেকনিকের মুবি ক্যাম্পাসের একটি ছাত্রাবাসে এই হত্যাযজ্ঞ চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই মাদ্রাসার একজন শিক্ষক বিবিসিকে বলেন, একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারী হোস্টেলে এসে ছাত্রদের সারবেঁধে দাঁড় করায়। পরে তাদের নাম জিজ্ঞেস করে। নাম শুনে একদল ছাত্রকে ছেড়ে দেওয়া হয়। অন্যদের গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে ছাত্ররা শহর ছেড়ে পালাচ্ছে। শহর ছেড়ে যাওয়ার সময় ছাত্রদের বহনকারী গাড়িতে গাছের ডাল ঝুলিয়ে রাখা হয়। নাইজেরিয়ার প্রথা অনুযায়ী, গাছের ডাল নিরপেক্ষতার পরিচায়ক। বিবিসি।