নাইজেরিয়ায় পেট্রলের দাম কমানোর ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন গতকাল সোমবার পেট্রলের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। দেশটিতে পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান সংকট সমাধানের লক্ষ্যে তিনি এ ঘোষণা দেন। তবে শ্রমিক ইউনিয়নের নেতারা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।নাইজেরিয়ায় ধর্মঘট দ্বিতীয় সপ্তাহে গড়ানোর পর গুডলাক জোনাথন গতকাল টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পেট্রলের দাম ৩০ শতাংশ কমানোর ঘোষণা দেন। এর আগে ইউনিয়নগুলো সমস্যা সমাধানে বৈঠক করেও ব্যর্থ হয়। প্রেসিডেন্ট বলেন, ‘রাজ্যের গভর্নর ও জাতীয় আইন পরিষদের নেতাদের সঙ্গে পরামর্শের পর সরকার লিটারপ্রতি পেট্রলের দাম কমিয়ে ৯৭ নায়রা (প্রায় ৬০ মার্কিন সেন্ট) করার প্রস্তাব অনুমোদন করেছে।’ এএফপি।